শুভ হত্যার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

দৈনিক যোদ্ধা নিউজ:  নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় মাদক বিক্রেতা ও সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভ দাস ওরফে বিল্লাল হোসেন হত্যার পলাতক আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শুভর পরিবার ও এলাকাবাসী।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ঃ০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন নাট্যকার, চিত্রকার, নাট্য পরিচালক ও সাংবাদিক ফজলুল হক পলাশ।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, খুনের শিকার শুভর স্ত্রী জোতি হোসেন, মা আয়েশা বেগম,বোন সুমাইয়া আক্তার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শুভ হত্যার দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ অন্যতম প্রধান আসামি অনিক, অহিদ, সুমন, ইমন, জয়, বাহার, রাহাত,ছোয়াদ ও সাজ্জাদকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। ফলে পলাতক আসামিরা নানান ধরনের হুমকি ধামকি দিচ্ছে।

এমনকি মামলার বাদী পুলিশ হওয়ায় এ মামলার সত্যতা উদঘাটন নিয়ে তারা সন্দেহ পোষণ করেন।

শুভর স্ত্রী জ্যোতি হোসেন বলেন, আমরা যেন এ মামলার বাদী হতে পারে সে ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। বক্তারা আরো বলেন, যারা গ্রেফতার হয়েছে তাদেরকে জেল হাজতে জামাইয়ের আদরের রাখা হয়েছে বলে অভিযোগ করেন।

অবিলম্বে সকল আসামিদের গ্রেফতার করে ফাঁসির রায়ের ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
পরে একটি বিক্ষোভ মিছিল আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।

পুরাতন সংবাদ পড়ুন
« সেপ্টেম্বর ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০